অস্ত্র মামলায় সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ১৮:৪০| আপডেট : ১১ মে ২০২৬, ২০:১৬
অ- অ+

যশোরে সাবেক সংসদ সদস্য (এমপি) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার (১১ মে) জেলা দায়রা জজ আদালতে মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে বিচারক মাহমুদা খাতুন আদেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক- শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশে বৈধ অস্ত্রের লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়। একই সঙ্গে লাইসেন্সধারীদের সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, শাহীন চাকলাদার তার নামে ইস্যুকৃত লাইসেন্স করা পিস্তল (নং-৬৯৪৪৬) নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা দেননি

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ানের অনুসন্ধানে উঠে আসে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের দিন শাহীন চাকলাদার অস্ত্রসহ আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়

চার্জশিটে আরও বলা হয়, সরকারি নির্দেশ অমান্য করে শাহীন চাকলাদার অস্ত্র নিজের কাছে রেখে আত্মগোপনে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তদন্ত কর্মকর্তার আশঙ্কা, অস্ত্রটি অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে

ঘটনায় কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে এই সাবেক সংসদ সদস্যের নামে অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

পরে মামলাটি জেলা দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন

(ঢাকাটাইমস/১১মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা