হত্যা ও বিস্ফোরক মামলায়

জামিনে মুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা তানভীর সালেহীন ইমন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ১৯:২২| আপডেট : ১১ মে ২০২৬, ২০:০৪
অ- অ+
ফাইল ফটো

ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।

আজ সোমবার বিকাল পাঁচটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-৪ থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তানভীর সালেহীন ইমনকে মুক্তি দেওয়া হয়।

তানভীর সালেহীন ইমনের বাড়ি কিশোরগঞ্জে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তাঁর শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

পরে একই ঘটনায় বিস্ফোরক আইনে আরেকটি মামলাও দায়ের করা হয়।

গত বছরের ১১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে তানভীর সালেহীন ইমনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি, সদরদপ্তর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গ্রেপ্তারের প্রায় দুই মাস পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ইমন বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা