চিত্রনায়িকা জাকিয়া মুনকে ব্ল্যাকমেইল চেষ্টা, মডেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ০১:০৬| আপডেট : ১২ মে ২০২৬, ০১:১৪
অ- অ+

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের করা মামলায় তার সাবেক স্বামী জাহিদ হাসান জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে গুলশান থানা পুলিশের একটি দল রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

রাতেই গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৭ মার্চ সাবেক স্বামীর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল চেষ্টা ও হুমকির অভিযোগে গুলশান থানায় মামলা করেছিলেন অভিনেত্রী জাকিয়া কামাল মুন।

মামলার এজাহারে নায়িকা মুন অভিযোগ করেন, ২০২৫ সালের গত ১১ অক্টোবর জাহিদ হাসান জনের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে একই বছরের ২২ ডিসেম্বর তাকে তালাক দেন।

তবে তালাকের পর থেকেই অভিযুক্ত তাকে বিভিন্নভাবে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সবশেষ গত ৬ মে সন্ধ্যায় জনের মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠিয়ে দাবি করা হয়, সেখানে মাদকসেবনরত নারীটি জাকিয়া কামাল মুন। তবে মুনের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুনের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার সামাজিক ভাবমূর্তি নষ্ট করার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় গুলশান থানা পুলিশ মামলা গ্রহণের পর অভিযান চালিয়ে সোমবার রাতে ওয়ারী এলাকা থেকে অভিযুক্ত জাহিদ হাসান জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

২০২৩ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন জাকিয়া কামাল মুন। অন্যদিকে তার প্রাক্তন জাহিদ হাসান জন একজন মডেল বলে জানা গেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা