এনসিপি সীমান্তে খাল খনন করবে: নাসির উদ্দিন পাটোয়ারী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ১৮:০৮| আপডেট : ১২ মে ২০২৬, ১৯:০৪
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেবে, যাতে মাদক পাচার রোধ করা যায়।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে তিনি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে কথা বলেন।

গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, `সীমান্ত হত্যা যদি আরো বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ করব। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সীমান্তে যাব। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে বলে অভিযোগ করেন এনসিপি নেতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল গাঁজা আসে কীভাবে, এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে।’

সময় এনসিপির মুখ সংগঠক অভিযোগ করেন, কিছুদিন আগে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এখানকার এক সাংবাদিক খুন হয়েছেন। বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন। সাংবাদিকও নিরাপদ না হলে মানুষ কোথায় নিরাপদ- এমন প্রশ্ন তোলেন তিনি।

কসবায় আসার পথে তিনি বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। বলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।’

পরে এনসিপির প্রতিনিধিদল নিহত আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তারা সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

সময় উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইং সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল।

(ঢাকাটাইমস/১২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
মার্কিন দূতাবাসের জরুরি নি‌র্দেশনা
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা