ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের ওপর হামলার প্রধান সহযোগীসহ গ্রেপ্তার ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ১৯:২০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ডাকাত শফিক বাহিনীর প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। আটক ব্যক্তিরা হলেন আব্দুল কাদির, আব্দুর রহিম, আব্দুর রহমান প্রকাশ, নূরে আলম ও সানোয়ারা বেগম।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় র‍্যাব-৯ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক মো. নুরুন্নবী।

র‍্যাব-৯ অধিনায়ক জানান, বিশেষ অভিযান চালিয়ে আব্দুল কাদির, আব্দুর রহিম, আব্দুর রহমান প্রকাশ, নূরে আলম ও সানোয়ারা বেগমকে আটক করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত ও তার সহযোগী আব্দুল হালিম পালিয়ে যায়। অভিযানের সময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নবীনগর থানায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান ‌র‌্যাব-৯ অধিনায়ক।

গতকাল সোমবার (১১ মে) বিকেলে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহে যান র‍্যাবের তিন সদস্য। এ সময় ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায় এবং জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। হামলার সময় এক র‌্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পরে খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

(ঢাকাটাইমস/১২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মুন্না, সম্পাদক নয়ন
বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা