দেড় মাসেও নিখোঁজ গৃহবধূর খোঁজ মেলেনি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ১২:৫৪
অ- অ+

নিখোঁজের দেড় মাস পার হলেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানমের (২০) কোনো সন্ধান মেলেনি।

গত ১ এপ্রিল উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি।

সানজিদা উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে।

এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে পারিবারিকভাবে রামদিয়া গ্রামের ইকলাস সরদারের সাথে সানজিদার বিয়ে হয়। জীবিকার তাগিদে তারা ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে হামজা নামে ৫ বছর বয়সি একটি পুত্র সন্তান রয়েছে।

নিখোঁজ সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, গত ১ এপ্রিল প্রতিদিনের মতো তিনি সকালে ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই। এরপর শ^শুর বাড়িসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি কান্নাজড়িতকণ্ঠে বলেন, ‘আমার ৫ বছরের একটা শিশু সন্তান রয়েছে। মা ছাড়া সে কিছুই বোঝে না। সারাক্ষণ মায়ের অপেক্ষায় দিন কাটছে। আমার স্ত্রী কোথায় আছে, কেমন আছে? নাকি বেঁচে নেই, তাও জানি না। আমার স্ত্রীর দ্রুত সন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ‘গৃহবধূ সানজিদার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি দ্রুতই তার সন্ধান মিলবে।’

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা