ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম আদালতে এক বছরে ২৪৫৩ মামলা নিষ্পত্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ১৭:৪৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে গত এক বছরে ২ হাজার ৪৫৩ মামলা নিষ্পত্তি হয়েছে। থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

২০২৫ সালের এপ্রিল থেকে বছরের মার্চ পর্যন্ত এসব মামলা নিষ্পত্তি হয়। এ সময়ে মামলা হয়েছিলে ২ হাজার ৫৫৩টি।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে আলাদা আলাদাভাবে সভার আয়োজন করা হয়

জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

গ্রাম আদালতের বিষয়ে বেশি বেশি প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি বলেন, তাতে মানুষ অধিকার সচেতন হবে। এতে আদালতের উদ্দেশ্য ও কার্যক্রম ফলপ্রসূ হবে

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমদ চৌধুরী, যুব উন্নয়নের উপপরিচালক আবদুল্লাহ ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন

সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম

(ঢাকাটাইমস/১৩মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা