মহাসড়কে সংজ্ঞাহীন পড়ে ছিলেন ধান কাটার পাঁচ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ১৮:৫২
অ- অ+

দিনাজপুরের-ফুলবাড়ী মহাসড়কের পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা ধানকাটা পাঁচ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সকালে ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার ঢাকা মোড় বাসস্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করা হয়

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের লতিফের ছেলে আকবর (৩০), আশরাফুলের ছেলে মো. শাকিব (১৯), আব্দুল খালেকের ছেলে হেলাল (২৫), জব্বারের ছেলে জাকির (৪৫) ইসরাইল হকের ছেলে মমিন (৩৫)

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০-২৫ দিন আগে ওই শ্রমিকেরা টাঙ্গাইলের ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

সকালে স্থানীয় লোকজন তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে ফুলবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে সংজ্ঞাহীন অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়দের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা ওই শ্রমিকদের অচেতন করে তাদের টাকা-পয়সা মোবাইল ফোন নিয়ে পালিয়েছে

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই শ্রমিকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। শ্রমিকদের জ্ঞান না ফেরা পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো সম্ভব হচ্ছে না

(ঢাকাটাইমস/১৩মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট
ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য
আটাব নির্বাচন: এফবিসিসিআই ট্রাইব্যুনালে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা