তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে ৮০ আসামি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ২৩:১৭
অ- অ+

ডিএমপির তেজগাঁও থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে তেজগাঁও থানা থেকে ১০ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১১ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৩ জন, আদাবর থানা থেকে ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৭ জন এবং হাতিরঝিল থানা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮
নেহা বোরাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ, আদালতে তোলা হচ্ছে দিপকেকে