গাড়িতে বিষাক্ত গ্যাসে ওমান প্রবাসী চার ভাইয়ের মৃত্যু! বাকরুদ্ধ পরিবার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১৯:০২
অ- অ+

মধ্যপ্রাচ্যের ওমানে রাঙ্গুনিয়া উপজেলার প্রবাসী চার ভাইয়ের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে তাদের পরিবার

নিহত চার ভাই হলেনমো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ মো. শহিদ তারা উপজেলার লালানগর ইউনিয়নের নম্বর ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের সন্তান ঘরে তাদের বৃদ্ধা মা বড় দুই ভাইয়ের স্ত্রী-সন্তান রয়েছেন

গতকাল ওমানের স্থানীয় সময় দুপুরে মেলাদ্দা নামক স্থানে নিজেদের গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, বুধবার ওমানের স্থানীয় সময় দুপুরের দিকে গাড়ির এসির বিষাক্ত কোনো গ্যাস ছড়িয়ে পড়ে তাদের মৃত্যু হয়েছে

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমান প্রবাসী ছিলেন তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত। আগামীকাল শুক্রবার তাদের দেশে ফেরার কথা ছিল

দেশে ফিরবেন বলে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে

স্থানীয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা রশিদ আহমদ জানান, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের শুক্রবার দেশে ফেরার কথা ছিল এখন চার ভাইই ফিরছেন লাশ হয়ে তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি

স্থানীয় ওমান প্রবাসী আজিজ জানান, প্রাথমিক তদন্তে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘক্ষণ গাড়িটি চালু অবস্থায় স্থির থাকার ফলে এর এসি থেকে কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে সেই গ্যাস নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করার কারণেই তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে

তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত করতে পুলিশ মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে বলে জানান ওমান প্রবাসী আজিজ

নিহতদের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে এক মেয়ে রয়েছে অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন

ছোট দুই ভাই একসাথে দেশে ফেরার আনন্দ নিয়ে শপিং করতে বের হলেও ফিরলেন নিথর দেহ হয়ে

এই মর্মান্তিক ঘটনায় তাদের পরিবার বাকরুদ্ধ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ওমান প্রবাসী আজিজ আরো জানান, পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে

(ঢাকাটাইমস/১৪মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিফ মাহমুদকে ঘিরে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ নিয়ে অবস্থান বদল দুদকের
তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক আর নেই
গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর বিচার শুরু
৩৮ লাখ টাকা নিয়ে কর নথি বদলের অভিযোগ, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা