একমি ল্যাবরেটরিজের এমডি মিজানুর রহমান সিনহা আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৬, ১০:২৯
অ- অ+

দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক ও কোম্পানি সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

মিজানুর রহমান সিনহা বাংলাদেশের অন্যতম প্রভাবশালী শিল্প উদ্যোক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হামিদুর রহমান সিনহা ছিলেন বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং একমি গ্রুপের প্রতিষ্ঠাতা।

শিক্ষাজীবনে তিনি কলকাতায় শৈশব কাটিয়ে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন।

১৯৬৪ সালে তিনি হাবিব ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭৫ সালে পিতার প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী একমিতে যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে সক্রিয় এই উদ্যোক্তা ছাত্রজীবনে সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়িক মহল এবং ঔষধ শিল্পে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/১৬ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্টে যাওয়া ট্রাকের ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় ৫ জন নিহত
বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতেই ফুটবলারের মৃত্যু
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আশিক সাঈদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা