ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ০৯:১৭| আপডেট : ১৮ মে ২০২৬, ০৯:৪৪
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আতাদি ফ্লাইওভারের ওপর গাছ ভর্তি ট্রাকের পিছনে অপর মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গত তিন দিনে একই এলাকায় ছয়জনের প্রাণহানি ঘটেছে

সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)। তারা দুজনই মাছের ট্রাকে চালক ও হেলপার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল।

এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ভোর ৫টার দিকে আতাদি ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাছের চারাবোঝাই ট্রাকের পেছনে মাছবাহী ট্রাকটি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের চালক ও হেলপার নিহত হন। নিহত চালকের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
রাজশাহীর বিভিন্ন দেয়ালে জুলাই অভ্যুত্থান বিরোধী পোস্টার
সবুজবাগে বিএনপি কর্মী পলাশ হত্যার রহস্য উদ্ঘাটন, চার আসামির আদালতে স্বীকারোক্তি
জয়মনির ঘোলে নিরাপদ পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের উদ্যোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা