পীর হত্যা মামলায় বড় ভাই কারাগারে, ‘আতঙ্কে’ স্কুলছাত্র ছোট ভাইয়ের আত্মহত্যা!

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ১৮:৪৮
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর হত্যার মামলায় বড় ভাই গ্রেপ্তার হওয়ার আতঙ্কে আত্মগোপনে থাকা ছোট ভাই স্কুলছাত্র আব্দুল্লাহ প্রামাণিক লাম (১৭) আত্মহত্যা করেছে

কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আবদুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আতঙ্কে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ

আবদুল্লাহ লাম স্থানীয় পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল এবং ওই এলাকার রবিউল ইসলামের ছেলে সেতার বড় ভাই আলিফ ইসলাম (২৩) পীর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (১৬ মে) দুপুরে ঢাকার আশুলিয়া থানা এলাকার খালার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাম রবিবার (১৭ মে) ময়নাতদন্ত শেষে রাত ১১টার দিকে ফিলিপনগরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগরে পীর শামীমের আস্তানায় হামলা, ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগের পর তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়

ওই ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে আছেন লামের বড় ভাই আলিফ ইসলাম (২৩) তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই পরিবারটি আতঙ্কে ছিল

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন লাম ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে ছিল পরে গ্রেপ্তার এড়াতে তাকে ঢাকার আশুলিয়ায় খালার বাসায় পাঠানো হয় শনিবার দুপুরে আশুলিয়া থানা এলাকার খালার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাম

গতকাল রবিবার (১৭ মে) ময়নাতদন্ত শেষে রাত ১১টার দিকে ফিলিপনগরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়

লামের বাবা রবিউল ইসলাম বলেন, ‘আমার ছেলে আলিফ পীর হত্যার ঘটনায় জড়িত নয়।, তবুও ভিডিও ফুটেজের কথা বলে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে লাম ছোট মানুষ, ঘটনার দিন সবার সঙ্গে দেখতে গিয়েছিল ভাই গ্রেপ্তার হওয়ার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে ভয় দুশ্চিন্তা থেকেই হয়তো আত্মহত্যা করেছে।’

লামের বাবা আরও বলেন, ‘আমি তো এক ছেলেকে চিরতরে হারিয়েছি আরেক ছেলেকে যদি প্রশাসন নির্দোষ বিবেচনায় ছেড়ে দিত, তাহলে কৃতজ্ঞ থাকতাম।’

রবিউল ইসলাম অভিযোগ করেন, জন্মনিবন্ধন অনুযায়ী আলিফের বয়স ১৮ বছর হলেও তাকে ২৩ বছর দেখানো হয়েছে আলিফ বাজারে সবজি বিক্রি করতেন

এদিকে মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে দুই দিনের এবং বিপ্লব হোসেন (২৬) আলিফ ইসলামকে একদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তদন্ত সংশ্লিষ্টরা জানান, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, হামলার মূল উদ্দেশ্য ছিল ফিলিপনগর এলাকায় শামীমের আস্তানা উচ্ছেদ তার কার্যক্রম বন্ধ করা তবে হামলায় অংশ নেওয়া একটি পক্ষ শুধু ভাঙচুর উচ্ছেদে জড়িত থাকলেও, আরেকটি পক্ষ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়

পুলিশের দাবি, ঘটনার অন্তত এক সপ্তাহ আগে থেকেই হামলার পরিকল্পনা করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিওর অংশ ছড়িয়ে জনসাধারণকে উসকে দেওয়া হয়েছিল এরপর উত্তেজিত জনতা শামীমের আস্তানায় হামলা চালায় সময় তাঁকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পাশাপাশি চলে লুটপাট অগ্নিসংযোগ

হামলায় নেতৃত্বদানকারী জড়িত অন্তত ৩৫ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানায় পুলিশ তাদের গ্রেপ্তার করা গেলে ঘটনার নেপথ্যের কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা

বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘আলিফের ছোট ভাই লামের আত্মহত্যার বিষয়টি শুনেছি কেউ ভয় থেকে আত্মহত্যা করলে সেখানে পুলিশের কিছু করার থাকে না পীর হত্যার ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।‘

গত ১৩ এপ্রিল কথিত পীর শামীমের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানা হত্যা মামলা করেন মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আসাদুজ্জামানসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়

(ঢাকাটাইমস/১৮মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা