সিলেট সীমান্তে বিএসএফের গুলি; বিজিবির জবাব পাল্টা ফায়ারে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা ফায়ার করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল (১৮ মে) বিকেলে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সিলেট ব্যাটালিয়নের সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফের গুলির জবাবে তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করা হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অবৈধ সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































