মিরপুরে

রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৬, ১৫:৫৩
অ- অ+

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় শিশু রামিসার পাশের ফ্ল্যাটের স্বামী-স্ত্রীর নামে মামলা হয়েছে। এছাড়া আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজন আসামিকেই আজ আদালতে পাঠানো হয়েছে। এরমধ্যে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি সোহেল রানাকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

রিমান্ডে অধিকতর জিজ্ঞাসাবাদে ঘটনার কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন সোহেল রানা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিলেন। কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে সিআইডি ও এসবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার