ভবিষ্যৎ প্রজন্মকে ট্রাফিক আইন শেখানোর পাশাপাশি সবুজায়নের বার্তা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৬, ১৫:৫২| আপডেট : ২১ মে ২০২৬, ১৫:৫৯
অ- অ+

রাজধানীর রামপুরার সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সবুজায়নের বার্তাও দেওয়া হয় এ কর্মসূচিতে।

বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। একটি পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র গড়ে ওঠে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, রাস্তা পারাপারের নিয়ম এবং ট্রাফিক সিগন্যালের বিভিন্ন চিহ্ন সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। প্রজেক্টরের মাধ্যমে সড়ক বাতির সংকেত ও নিরাপদ চলাচলের বিষয়গুলোও তুলে ধরা হয়।

এসময় শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের বিষয়ে সচেতনতা তৈরিতে এক ব্যতিক্রমী উদ্যোগের কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিনের টিফিনের টাকার অর্ধেক অংশ জমিয়ে প্রত্যেকে একটি করে গাছ কিনতে পারে। পরে সেই গাছ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে একটি ছোট বাগান তৈরি করা হবে।

শিক্ষার্থীরা এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলে তিনি বলেন, “ভবিষ্যতে তোমরাই বলতে পারবে, এই বাগান তোমাদের তৈরি। তোমরা সমাজের জন্য একটি সুন্দর কাজ করেছো।”

এসময় মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) ফারজানা হককে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা এবং বিদ্যালয়ের পাশে বাগানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের নির্দেশনা দেন তিনি।

(ঢাকাটাইমস/২১ মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরাকানে রোহিঙ্গাদের গ্রাম ছাড়ার ডেডলাইন আজ, নতুন করে অনুপ্রবেশের শঙ্কা
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া