ফরিদপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৬, ১৮:১৫| আপডেট : ২১ মে ২০২৬, ১৮:২৫
অ- অ+

ফরিদপুর সদর থানা এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. আনোয়ার হোসেন (৩৮)। তিনি ফরিদপুর জেলার কতোয়ালী থানার উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা এবং মো. আইয়ুব আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকালে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা তাপস কর্মকার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ফরিদপুর সদর থানার হাউজিং প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, ফরিদপুর সদর থানার মামলা নম্বর-১৪/১৬ এর অস্ত্র আইনের ১৯(এ) ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পতাকার মান রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের