শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৬, ১৮:২৯
অ- অ+

চট্টগ্রামের খুলশীতে দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে এক মসজিদের ইমাম ও মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডের আমবাগান নালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া অফিসার আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি জানান, এক কলার ফোন করে অভিযোগ করেন, স্থানীয় একটি মসজিদের ইমাম তার পরিচালিত মক্তবের ১১ বছর ও ৭ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেছেন। অভিযোগের পর এলাকাবাসী অভিযুক্তকে মসজিদের ভেতরে আটকে রাখেন। এসময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে ৯৯৯ থেকে বিষয়টি দ্রুত খুলশী থানাকে জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সমীর। আর উদ্ধার কার্যক্রমে সমন্বয় ও তদারকি করেন পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম।

সংবাদ পেয়ে খুলশী থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী দুই শিশুর বক্তব্য গ্রহণ করে এবং অভিযুক্ত ইমাম ও মক্তব শিক্ষক আব্দুল বাতেনকে (৫৫) গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট
ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য
আটাব নির্বাচন: এফবিসিসিআই ট্রাইব্যুনালে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা