নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের জন্য কী সুখবর আসছে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৬, ১৭:১৩
অ- অ+

দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ২০২৬-২৭ অর্থবছর থেকেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা করছে সরকার। আর এরই মধ্যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারি বেতন কাঠামোর আওতায় থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের সুবিধার বাইরে থাকবেন না। যদিও এখনো বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শিক্ষা সংশ্লিষ্ট মহলে নিয়ে জোর আলোচনা চলছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, বিদ্যমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা হবে।

জানা গেছে, নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ১৩তম গ্রেডভুক্ত শিক্ষকদের বর্তমান ১১ হাজার টাকা মূল বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্যও তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

শুধু মূল বেতনই নয়, বাড়তে পারে বিভিন্ন ভাতাও। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সাড়ে শতাংশ হারে দেওয়া হলেও নতুন পে-স্কেলে তা ১৫ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া টিফিন ভাতা অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে আশার পাশাপাশি শঙ্কাও রয়েছে এমপিও শিক্ষকদের মধ্যে। নবম পে-স্কেল বাস্তবায়নের পর তাদের বেতন-ভাতা কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি। ফলে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে।

অর্থ মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানিয়েছেন, সরকারি বেতন কাঠামোর আওতায় যারা সরকারের কাছ থেকে বেতন পান, নতুন পে-স্কেল অনুমোদিত হলে তাদের সবাইকে সেই কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বৈষম্যের কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের আর্থিক সক্ষমতার বিষয় বিবেচনায় নিয়েই সরকার নতুন পে-স্কেল চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। তবে সবকিছুই নির্ভর করছে চূড়ান্ত গেজেট প্রকাশের ওপর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুড়িগঙ্গাসহ নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন কর্মসূচি ঘোষণা করলো ১১ দলীয় ঐক্য
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের
সাভার মডেল থানার নতুন ওসিকে ঘিরে বিতর্ক, অতীত নিয়ে নানা অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা