বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
  প্রকাশিত : ২৪ মে ২০২৬, ১৮:১৪
অ- অ+

বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

রবিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী জিরোপয়েন্টের ৪১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং নিহতরা সীমান্তের কোন অংশে অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত
গ্রেপ্তারের আগে ভিডিওবার্তায় যা বললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা
ময়মনসিংহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত