শাপলা চত্বর হত্যাযজ্ঞে

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৬, ১৯:০৫
অ- অ+

শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্য কোনো মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ ‘উচিত নয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রবিবার দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তদন্ত সংস্থার প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলাটির তদন্ত করছে। তাদের কাজ করতে দেওয়া উচিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্য কোনো মানবাধিকার সংগঠন কী প্রতিক্রিয়া জানিয়েছে, তা আমরা দেখিনি। তবে চলমান বিচারপ্রক্রিয়ায় তাদের হস্তক্ষেপ করা উচিত হবে না। আইনগত সুযোগও নেই।’

এ মামলায় আরও কোনো সাংবাদিককে গ্রেপ্তার দেখানো হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত চলমান রয়েছে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদেরই বিচারের মুখোমুখি করা হবে। তবে নির্দোষ কাউকে হয়রানি করা হবে না বলেও তিনি জানান।

আওয়ামী লীগকে দল হিসেবে তদন্তের আওতায় আনা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

এ সময় সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত বছরেও মামলার তদন্ত শেষ না হওয়া দুঃখজনক। তিনি জানান, ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর সাতটি মামলা পুনরায় তদন্তে পাঠানো হয়েছে এবং সেগুলোর চার্জশিট ঈদের পর জমা দেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়মনির ঘোলে নিরাপদ পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের উদ্যোগ
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৩০
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
শেখ হাসিনার বক্তব্য নিয়ে মুখ খুলল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা