ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মাঠে রাজবাড়ীর পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৬, ২০:৪৮
অ- অ+

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

রবিবার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন টিকিট কাউন্টার, ফেরিঘাট ও ট্রাফিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে দৌলতদিয়া ঘাট এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

এসময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের যাত্রীদের সঙ্গে মানবিক আচরণ করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা গণহত্যার ৯ বছর: শেষ হয়নি বেদনা, ফেরেনি ন্যায়বিচার
দেশের বাজারে স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৬ হাজার টাকা
বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচারকেরা
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান আজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা