৩.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা-গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৬, ১৩:৩১
অ- অ+

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহ জেলার ভালুকা এলাকায়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্প-পরবর্তী কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

(ঢাকাটাইমস/২৬ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা গণহত্যার ৯ বছর: শেষ হয়নি বেদনা, ফেরেনি ন্যায়বিচার
দেশের বাজারে স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৬ হাজার টাকা
বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচারকেরা
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান আজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা