সার্জেন্টের তৎপরতায় গরু-ছাগলসহ ছিনতাইকৃত পিকআপ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৬, ১৪:৪৪| আপডেট : ২৬ মে ২০২৬, ১৪:৪৭
অ- অ+

রাজধানীর মিরপুর এলাকায় ছিনতাইকৃত গরু ও ছাগলবোঝাই একটি পিকআপ উদ্ধার করেছে ট্রাফিক মিরপুর বিভাগ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে ট্রাফিক মিরপুর বিভাগের দারুস সালাম জোনের দায়িত্বে থাকা সার্জেন্ট মো. রানা ইসলাম বেতার মাধ্যমে একটি গরুবাহী পিকআপ ছিনতাইয়ের তথ্য পান। পরে ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেন-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে অভিযান শুরু করা হয়।অভিযানে গাবতলী এলাকায় ছিনতাইকৃত পিকআপটি আটক করা হয়। গাড়িটি থেকে ৬টি গরু ও ২টি ছাগল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মোঃ). অন্তর (২৮)-কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঈদকে কেন্দ্র করে পশুবাহী যানবাহন ও সম্ভাব্য ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে ট্রাফিক মিরপুর বিভাগ বিশেষ নজরদারি ও অভিযান চালাচ্ছে বলেও জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক