ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে পরিবারে ফিরল শিশু সানজিদা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ মে ২০২৬, ১৫:০৮
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে হারিয়ে যাওয়া শিশু সানজিদা অবশেষে ফিরে পেল তার বাবা-মাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে দীর্ঘ প্রক্রিয়ার পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নাবালক শিশু সানজিদাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতের জন্য ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। সেখানে তার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

পরিবারের সন্ধানে পরবর্তীতে শিশুটির ছবি সংযুক্ত করে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ডিভিশনটি। সেই পোস্টটি শিশুটির পিতার বন্ধু মো. সাখাওয়াত হোসেনের নজরে এলে তিনি দ্রুত বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

এরপর শিশুটির বাবা-মা ডিএমপির সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার শিশু সানজিদাকে তার বাবা-মায়ের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ডিএমপি জানিয়েছে, নিখোঁজ ও হারিয়ে যাওয়া শিশুদের নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত পরিচয় শনাক্ত ও পুনর্মিলনের উদ্যোগ অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক