ঈদের জামাত শেষে রাজধানীজুড়ে চলছে পশু কোরবানি

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীজুড়ে শুরু হয়েছে পশু কোরবানি। বৃহস্পতিবার সকাল থেকে ঈদুল আজহার নামাজ শেষে সামর্থ্য অনুযায়ী গরু-ছাগল কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আবহাওয়া অনুকূলে থাকায় অলিগলি, বাসাবাড়ির গ্যারেজ ও খোলা জায়গায় চলছে পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ফার্মগেট ও ইস্কাটন এলাকা ঘুরে দেখা গেছে, বাসাবাড়ির সামনে কোরবানির পশু জবাই করা হচ্ছে। কসাইরা ব্যস্ত সময় পার করছেন পশুর চামড়া ছাড়ানো ও মাংস কাটার কাজে।
মোহাম্মদপুর টাউন হল এলাকায় পশু কোরবানি দেওয়া আবুল কাশেম বলেন, সকালেই ঈদের জামাত শেষে গরু কোরবানি দিয়েছেন। পরে রাস্তার পাশে চামড়া ছাড়ানো ও মাংস কাটার কাজ চলছে।
তবে অনেকেই ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনে পশু কোরবানি দেওয়ার পরিকল্পনা করেছেন। তাঁদের কেউ কেউ জানিয়েছেন, কসাই সংকটের কারণে প্রথম দিন কোরবানি দিচ্ছেন না।
এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। দ্রুত বর্জ্য পরিষ্কারের বিভিন্ন এলাকায় ভ্যান, কোদাল ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তুত থাকতে দেখা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































