ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল, নিয়োগের কাগজপত্র যাচাইয়ে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৬, ২২:৫২
অ- অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁর নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

এক আদেশে বলা হয়েছে, ডিএসসিসির স্থপতি পদে কর্মরত মোহাম্মদ সিরাজুল ইসলামকে ২০০৪ সালে দেওয়া প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্য এক আদেশে বলা হয়, মোহাম্মদ সিরাজুল ইসলামের নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাসংবলিত কাগজপত্র যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ডিএসসিসির সচিবকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সংস্থার আইন কর্মকর্তা।

দপ্তর আদেশ অনুযায়ী, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাঝরাতে অরিজিনাল ভিডিও দেখালেন ‘সাহসী’ পরীমনি!
এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমনি, লাইভে দিলেন কড়া জবাব
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আরাকানে রোহিঙ্গাদের গ্রাম ছাড়ার ডেডলাইন আজ, নতুন করে অনুপ্রবেশের শঙ্কা