নেত্রকোনায় বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী ও ছেলে গুরুতর আহত

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৬, ১০:৩৯
অ- অ+

নেত্রকোনার পৌর শহরে নিজ বাসার ভেতরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক রিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলে গুরুতর আহত হয়েছেন।

নিহত মনোয়ারা বেগম (৫৫) পৌর শহরের কাটলী এলাকার বাসিন্দা আবু চান মিয়ার স্ত্রী। অভিযুক্ত আব্দুর রশিদ (স্থানীয় রিকশাচালক) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (১ জুন) রাত ৮টা থেকে ৯টার মধ্যে কাটলী এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্ধকারের সুযোগ নিয়ে রিকশাচালক আব্দুর রশিদ ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর তিনি ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন এবং মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সময় মনোয়ারা বেগমের ছেলে মুন্না মিয়া (২৫) ঘরে প্রবেশ করে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্ত্রী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে আবু চান (৬০)ও হামলায় আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মুন্না মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের মেয়ে লিজা মণি জানান, রাত ৯টার দিকে তিনি বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে তিনি তার বাবা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খাটের নিচ থেকে তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত আব্দুর রশিদ তাদের পূর্বপরিচিত ছিলেন এবং তিনি প্রায়ই বিভিন্ন অজুহাতে টাকা ধার নিতেন। তবে তার আচরণ নিয়ে আগে থেকেই পরিবারের মধ্যে অসন্তোষ ছিল।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারী বাসায় প্রবেশ করে। তিনি বলেন, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, থানা পুলিশ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাঁত প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জে তাঁতিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন বিষয়ে বিসিসিসিআইর সেমিনার
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা