পাংশায় ট্রেনের ছাদে থাকা যুবক রেলসেতুতে ধাক্কা লেগে নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৬, ১৭:৩৯
অ- অ+

চলন্ত ট্রেনের ছাদে থাকা যুবক রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে নিহত হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার ( মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ স্থানীয় জনসাধারণের সহযোগিতায় যুবকের দেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এ সময় তার কোনো শ্বাস-প্রশ্বাস ছিল না।

ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে পাংশা স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায় পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়

রাজবাড়ী জিআরপি থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে

(ঢাকাটাইমস/২জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4