মহাখালী কাঁচাবাজারে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ১০:০৫
অ- অ+

রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় বাসের হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোণা থেকে ঢাকাগামী ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৬টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসের হেলপার রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বাসে থাকা দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বাসের নিচে আটকে পড়াদের উদ্ধার করে আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।

(ঢাকাটাইমস/৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন
ভাইরাল ভিডিও নয়, চাই নিয়মিত নজরদারি: সড়কে ফিটনেসবিহীন যান ঠেকাতে কঠোর ব্যবস্থার দাবি
সাহারা মরুভূমিতে লরি বিকল, পানির অভাবে প্রাণ গেল ৪৯ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা