মেট্রোরেলের চলাচলের সময় আজ থেকে বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ০৮:৫৬
অ- অ+

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীসেবা আরও সহজ ও বিস্তৃত করতে আজ রবিবার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছেড়ে যেত রাত ৯টা ৩০ মিনিটে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আজ থেকে বর্ধিত সময়সূচি কার্যকর করা হয়েছে।

তবে প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিল থেকে উত্তরার দিকে এবং আরেকটি ট্রেন উত্তরা থেকে মতিঝিলের দিকে যাত্রী পরিবহন করবে।

এ কারণে বর্ধিত সময়ের মধ্যে এক ট্রেনের পর আরেক ট্রেনের ব্যবধান হবে ১০ মিনিট।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে নতুন স্টেশন যুক্ত করা হয় এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়। বর্তমানে রাজধানীর অন্যতম জনপ্রিয় ও দ্রুততম গণপরিবহন হিসেবে মেট্রোরেল প্রতিদিন হাজারো যাত্রীকে সেবা দিচ্ছে।

(ঢাকাটাইমস/৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সময়সূচি প্রকাশ, জানুন সব ম্যাচের বাংলাদেশ সময়
আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন
ঢাকাসহ দেশের ১৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা