গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ০০:৩৪
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়ায় বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে মো. রাজন ওরফে বাঘা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।

রাতেই ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গেন্ডারিয়ায় মোবাইল গেমস খেলাকে কেন্দ্র করে আব্দুল মান্নান নামের যুবককে হত্যার ঘটনায় রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে রাজন ওরফে বাঘা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে আজ বেলা সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ নামাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি আমির হোসেন জানান, আব্দুল মান্নান রাজমিস্ত্রীর কাজ করতেন। সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যান মান্নান। সেখানে তার বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সঙ্গে মোবাইল গেমস খেলছিলেন। গেম খেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে মহসিন একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান। পরে পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে বিকাল চারটার দিকে আব্দুল মান্নানের মৃত্যু হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা হাসান সিদ্দিকী সুমন। এছাড়া ঘটনায় সংশ্লিষ্ট বাকি আসামি গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
মগবাজারে তর্কের জেরে মোটরসাইকেল চালকের ধাক্কা, বাসের নিচে পড়ে নিহত বৃদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা