হবিগঞ্জ ডিসি অফিসে ‘জুলাইযোদ্ধা’ মাহাদীর ওপর হামলা

হবিগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৫:৩৫| আপডেট : ১১ জুন ২০২৬, ১৫:৩৮
অ- অ+

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব ও ‘জুলাইযোদ্ধা’ মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মাহাদীকে বলতে শোনা যায়, তিনি ডিসি অফিসের ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন।

এর আগে বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে মাহাদী অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করছেন। লাইভে তাকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। একপর্যায়ে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশাযোগে দ্রুত হবিগঞ্জ সদর থানায় যান এবং পুলিশের সহায়তা চান।

ফেসবুক লাইভে মাহাদী বলেন, “ছাত্রদল আমার ওপর হামলা করতে আসছে। আমার কি ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার নেই? তারা আমাকে ধাওয়া করছে।”

লাইভের শেষ দিকে তিনি জানান, একটি ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। নিরাপত্তা নিয়ে আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন বলেও দাবি করেন তিনি।

মাহাদীর ভাষ্য, তাকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। রিকশায় করে যাওয়ার সময় তাকে অনুসরণ করা হয় এবং হামলার চেষ্টা চালানো হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মাহাদী হাসান একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যকে কেন্দ্র করে মাহাদীর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বিরোধ তৈরি হয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট ছাড়ের প্রস্তাব
পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বিদেশি ঋণ ৬ গুণ বেড়ে ৮ লাখ ১২ হাজার কোটি টাকা
কোথায় নেইমার জুনিয়র?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা