নতুন বাজেটে পুঁজিবাজারের জন্য যা থাকছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৮:৪৪| আপডেট : ১১ জুন ২০২৬, ১৮:৫৩
অ- অ+

পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক আস্থাভিত্তিক করতে মূলধন সংগ্রহ সহজীকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়পা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপ উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, ভালো সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন পরিপালন-সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে।

আইপিও প্রক্রিয়া সময়নির্ধারিত প্রযুক্তিনির্ভর করা হবে। আবেদন দাখিল, আনুষঙ্গিক দলিলাদি, যাচাই-বাছাই, ফি পরিশোধ, সংশোধন অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে।

ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে।

পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো হবে।

কর্পোরেট বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড ইস্যুর ব্যবস্থা করা হবে।

সরকারি বেসরকারি দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়নে বন্ড, সুকুক, অবকাঠামো তহবিলসহ বিভিন্ন ফাইনেন্সিং ইনস্ট্রুমেন্টসের ব্যবহার বাড়ানো হবে।

(ঢাকাটাইমস/১১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে হামলা, আহত কয়েকজন সদস্য
সীমান্তের শূন্যরেখায় আটকা সেই বৃদ্ধ অবশেষে পেলেন পরিবার
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা