উত্তরাকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ২০:০১
অ- অ+

ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটি সংলগ্ন দীর্ঘদিন ধরে জর্জরিত ও বর্জ্যভর্তি একটি ডোবা পরিষ্কার করতে সারাদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

উত্তরা ১০ নম্বর সেক্টরের সুইস গেট থেকে শুরু হয়ে আশপাশের আবাসিক এলাকার পাশ দিয়ে প্রবাহিত ওই ডোবাটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন।

কর্মসূচিতে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ডোবা থেকে ময়লা উত্তোলন করা হয় এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষের অপসারণের জন্য নির্দিষ্ট স্থানে স্তুপ করে রাখা হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও সারাদিন ধরে চলে এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।

পরিচ্ছন্নতা অভিযান শেষে বিএনপি নেতা আফাজ উদ্দিন বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি এ ধরনের সামাজিক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং বিএনপির ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, উত্তরা এলাকাকে একটি আধুনিক ও দূষণমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় তিনি দিয়াবাড়ি এলাকায় একটি পরিকল্পিত লেকপার্ক গড়ে তোলার প্রস্তাব দেন, যা ধানমন্ডি-হাতিরঝিলের আদলে হবে বলে জানান। সেখানে শিশুদের জন্য আলাদা কর্নার, বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা, বয়স্কদের জন্য হাটার ব্যাবস্থা ও যুবক ছাত্র ছাত্রীদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর ঘোষণাও দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এ ধরনের উদ্যোগে এলাকাটির জলাবদ্ধতা ও দুর্গন্ধ কিছুটা কমবে বলে তারা আশা করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা