চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ বাংলাভাষীকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১২:০৭
অ- অ+

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ রবিবার (১৪ জুন) ভোরে দর্শনা সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভোর ৫টার দিকে ভারতের নদীয়া জেলার গেদে ও আশপাশ এলাকার বিএসএফ সদস্যরা ১১ জন বাংলাভাষীকে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে সীমান্তে বিজিবির টহলদল সতর্ক অবস্থানে থাকায় এ চেষ্টা ব্যর্থ হয়।

তিনি আরও জানান, পরে বিএসএফ ওই ব্যক্তিদের কাঁটাতারের বেড়ার কাছে রেখে যায়।

বিজিবি অধিনায়কের ভাষ্য অনুযায়ী, ভোরের সময় সুযোগ বুঝে এ ধরনের চেষ্টা করা হলেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে তা প্রতিহত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

(ঢাকাটাইমস/১৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাগ্য ভালো যে আরও গোল হজম করিনি: ব্রাজিলিয়ান মিডফিল্ডার
তুরস্ককে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার
রামিসা হত্যা মামলা: হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির অনুমতি
চট্টগ্রামে ঘরের ভেতর মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা