চট্টগ্রামে ঘরের ভেতর মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১২:২৯
অ- অ+

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশু পিয়াস বড়ুয়া (৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের ভেতরে ও দরজার কাছে রক্তাক্ত অবস্থায় তিনজনকে দেখতে পান। পরে হাসপাতালে নেওয়ার পথে এনি বড়ুয়ার মৃত্যু হয়।

নিহত নারীর স্বামী সুজন বড়ুয়া জানান, তিনি শহরে কর্মস্থলে ছিলেন। ঘটনার খবর পেয়ে বাসায় ফিরে তিনি পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরও দাবি করেন, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থাকতে পারে এবং সেই সূত্রেই এ ঘটনা ঘটতে পারে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নবম পে-স্কেলে তিন স্তরে পেনশন বাড়ানোর প্রস্তাব
ক্রিকেটার নাঈম ইস্যুতে খুলশী থানার ওসি প্রত্যাহার
ভাগ্য ভালো যে আরও গোল হজম করিনি: ব্রাজিলিয়ান মিডফিল্ডার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা