সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে বিকেলে শাহবাগে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ১৪:০৬
অ- অ+

ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্তে হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

১১ দলীয় ঐক্যের নেতারা জানান, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন এবং সাম্প্রতিক পুশইনের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সভাপতিত্ব করবেন। এতে প্রধান বক্তাদের মধ্যে থাকবেন মিয়া গোলাম পরওয়ারসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

বিক্ষোভ সমাবেশ থেকে সীমান্তে হত্যা বন্ধ, পুশইন বন্ধ এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
বিএনপি সরকারের চার মাস: সুন্দর পরিকল্পনাগুলো কেন আটকে যাচ্ছে?
চুক্তির জন্য মরিয়া ট্রাম্প: মোজতবা খামেনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা