রাজধানীতে ট্রাকচাপায় ‘জুলাইযোদ্ধা’ জোবায়ের নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১৮:২৪
অ- অ+

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিতার্কিক ও ‘জুলাই গণঅভ্যুত্থানের’ সক্রিয় কর্মী মো. আবু জোবায়ের নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মো. আবু জোবায়ের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ইনফ্লুয়েন্সার ও বিতার্কিক হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও তিনি যুক্ত ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, জোবায়েরের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকায়। তিনি ২০১৪ সালের সরকারবিরোধী আন্দোলনে নিহত সালাউদ্দিন আহমেদের ছোট ভাই। পরিবারের একাধিক সদস্য আগেও রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে দুই বন্ধুকে নিয়ে রিকশায় করে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন জোবায়ের। পথে বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাদের বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অন্য দুই আরোহী সামান্য আহত হলেও জোবায়ের গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পর শেষ শ্রদ্ধা জানাতে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের ভিড় দেখা যায়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তকে দাফনের কথা রয়েছে।

জোবায়েরের মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জন্মদিনে জার্মানির জার্সি উপহার পেলেন ট্রাম্প
বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০
মাটিচাপা কন্যাশিশু, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ৩০, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
মমতার বাড়ির সামনে কুণালের ওপর পচা ডিম নিক্ষেপ, দুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা