খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কেন্দ্রে কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৬, ১৪:৫০
অ- অ+

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে অর্ধশতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের সবার কানে বিশেষ ধরনের ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং বাকিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা বেশ কয়েকজন পরীক্ষার্থীর কানে ডিজিটাল ডিভাইস থাকার বিষয়টি পরীক্ষা চলাকালে কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, খাদ্য অধিদপ্তরের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ২২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও ২৮ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো যাচাই-বাছাই চলছে। এ মুহূর্তে মোট কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত সংখ্যা বলা যাচ্ছে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা শুরু
এক রানে ২ উইকেট হারালো অস্ট্রেলিয়া
সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন- আল- রশিদের জানাজা অনুষ্ঠিত
টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা