ছিল আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার পরিকল্পনা

ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ০০:৩০| আপডেট : ২০ জুন ২০২৬, ০০:৩৭
অ- অ+

রাজধানীতে মিছিল করে ফেরার পথে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সাবেক দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

পুলিশের জানায়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ভোলার তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান মিশু এবং তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ কিরন।

শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর সায়েদাবাদ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাতেই ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ১১টার দিকে ভোলাগামী একটি লঞ্চ থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের মিন্টো রোডে ডিবির কার্যালয়ে আনা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ কর্মকর্তা ইলিয়াস কবির আরও বলেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি ভোলা থেকে রাজধানীতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিল শেষে তাঁরা রাতে লঞ্চযোগে ভোলায় ফিরছিলেন। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সাবেক দুই ইউপি চেয়ারম্যান ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
পুশ ইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, ফেরালো পুলিশ
শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা