দিনাজপুরের নবাবগঞ্জে চার হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ১৭:৪৯
অ- অ+

খরিপ মৌসুমে রোপা আমন ধান (উফশী) আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে চার হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. জেড এম জাহিদ হোসেন এমপি

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। আধুনিক উন্নত কৃষি প্রযুক্তির পাশাপাশি কৃষকদের প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-/২০২৬-২৭ মৌসুমে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক রোপা আমন ধানের কেজি বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস

সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি, সুধীজন, গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন

(ঢাকাটাইমস/২০জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার নীতি অনুসরণ করেছে বিএনপি: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
ঝিনাইদহে বিএনপি ও আ.লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা