কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১১:১৬
অ- অ+

কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। আজ রবিবার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিস (৩৫) এবং হেলপার রতন (৩৫)। চালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায় বলে জানা গেছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকটি খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং চালক আনিস ও হেলপার রতনের মরদেহ উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা