শৈলকূপায় বাসের চাপায় ট্রাকচালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৮:১২| আপডেট : ২১ জুন ২০২৬, ১৮:১৫
অ- অ+

ঝিনাইদহে শৈলকুপায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাকচালক নিহত হয়েছে। রোববার (২১ জুন) সকালে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলেন যশোরের চুড়ামন কাটি এলাকার বাসিন্দা আব্বাস হোসেন (৪২)। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় শিশু রিফাত অপহরণ ও হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর শোক
তারেক রহমান ঘোষিত ‘নজরুল বর্ষ' পালনের প্রজ্ঞাপন জারি
আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা