নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঘিরে

রাজধানীজুড়ে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১৫:০৬| আপডেট : ২৩ জুন ২০২৬, ১৫:১৪
অ- অ+

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিজিবির পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন পর্যন্ত নাশকতার চেষ্টা ও মিছিল বের করার চেষ্টার অভিযোগে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এবং কোন কোন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের থাবায় তরুণ প্রজন্ম, বাড়ছে শঙ্কা
আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত
এক সোনার জুতার লড়াইয়ে মেসি, এমবাপ্পে ও হালান্ড
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা