নদীতে গোসলে গিয়ে ভাবি ও দুই ননদের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে ভাবি ও দুই ননদ মারা গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা দুইটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো- ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)। তাদের বাড়ি ভাদুড়িয়া গ্রামে।
স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে আকলিমা তার দুই ননদকে নিয়ে গ্রামের পাশে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে ঘাটের একটু দূরে তিনজনকে ভাসমান দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ওই তিনজন সাঁতার জানত না। এক পরিবারের তিনজনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, ‘আমরা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়েছি। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।। তবে তদন্ত চলছে।’
(ঢাকাটাইমস/২৫জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































