উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১৪:৫৬
অ- অ+

রাজধানীর উত্তরায় পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুলিশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে চালক ও হেলপাররা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

শনিবার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ উত্তর। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগ উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক।

এদিন স্বাস্থ্য ক্যাম্পে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এতে স্থানীয় বিভিন্ন রুটের বাস, ট্রাক ও অন্যান্য পরিবহনের চালক ও হেলপাররা অংশ নেন।

এ সময় এডিসি রুবেল হক বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় চালকদের শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এতে একদিকে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমবে, অন্যদিকে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
পাগলা মসজিদের দানবাক্সে ওসমান হাদিকে নিয়ে চিঠি
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৮ ‘সন্ত্রাসী’ নিহত
বাংলাদেশে দুটি প্রকল্পে ১.১ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা