পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় মহাখালী বাস টার্মিনালে পুলিশের ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১৮:৪৫
অ- অ+

রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহন চালক ও সহকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাক্ষিক হেলথ ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

শনিবার আয়োজিত এ ক্যাম্পে পরিবহন শ্রমিকদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার, বেসিক চক্ষু পরীক্ষা (আই টেস্ট)সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করেন চিকিৎসকরা। এতে বিভিন্ন রুটের বাস, ট্রাক ও অন্যান্য পরিবহনের চালক ও হেলপাররা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান। তিনি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিবহন শ্রমিকদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদেরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

এদিন হেলথ ক্যাম্প বাস্তবায়নে চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ সার্বিক সহযোগিতা প্রদান করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় চালকদের শারীরিক সক্ষমতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনকল্যাণমূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: আসিফ মাহমুদ
ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও যাকাত ব্যবস্থাপনা জোরদারের আহ্বান পার্থর
চীনা ব্যবসায়ীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা