বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, ১০ মিনিট বন্ধের পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১১:০৪
অ- অ+

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি সংলগ্ন মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে বেলুন অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ রবিবার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর একটি দায়িত্বশীল সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নিয়মিত পরিদর্শনের জন্য চলা সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড লাইনে কয়েকটি গ্যাস বেলুন ঝুলতে দেখে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রেখে বেলুন অপসারণের কাজ শুরু করা হয়। প্রায় ১০ মিনিটের মধ্যেই সেগুলো সরিয়ে ফেলার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোরেলের সংশ্লিষ্টরা জানান, ওভারহেড উচ্চ ভোল্টেজ লাইনে উড়ে আসা বিভিন্ন বস্তু আটকে পড়ার ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে ঘুড়ি, ফানুস, প্লাস্টিক, কাপড় ও গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে একাধিকবার সাময়িকভাবে মেট্রোরেল সেবা বন্ধ রাখতে হয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজীপাড়া এলাকায় একটি ঘুড়ি আটকে যাওয়ায় প্রায় ৪০ মিনিট সেবা ব্যাহত হয়। একই বছরের বর্ষবরণ উৎসবের পর ফানুস ও প্লাস্টিকজাতীয় বস্তু অপসারণ করতে হয়। ২০২৫ সালের ডিসেম্বরে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি কাপড় আটকে পড়ায় প্রায় ১৫ মিনিট সেবা বন্ধ থাকে। চলতি বছরের এপ্রিলে কারওয়ান বাজার এলাকায় একটি গ্যাস বেলুন ওভারহেড লাইনে আটকে পড়ায় প্রায় ১৪ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

সর্বশেষ টিএসসি এলাকায় একই ধরনের ঘটনার পর আবারও স্পষ্ট হয়েছে যে, ওভারহেড বৈদ্যুতিক লাইনের আশপাশে গ্যাস বেলুন, ঘুড়ি বা অন্য কোনো উড়ন্ত বস্তু ব্যবহার মেট্রোরেলের নিরাপদ চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান
চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের সূচি, শুরু রাউন্ড অব ৩২
শেষ মুহূর্তের নাটকে ইরানের বিদায়, আলজেরিয়া-অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্র করে নকআউটে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা