‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শামীমসহ আটজন গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৫:২১
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত শামীম পাটালিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‍্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মো. খোকন মুন্সী ও মো. সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে শামীম পাটালিকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়।

একই রাতে পৃথক অভিযানে চাঁদ উদ্যান এলাকা থেকে মো. শাফিউল করিম ও মো. আরিফকে একটি চাপাতিসহ এবং বাবর রোড থেকে হৃদয় (৩০) ও নয়ন (৩৫) নামের দুজনকে একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গত ২৪ জুন রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েল (২৬) ও মো. শাকিলকে একটি তরবারিসহ গ্রেপ্তার করে র‍্যাব-২। র‍্যাবের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, প্রাথমিক তথ্য যাচাইয়ে শামীমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত ও মাদকসংক্রান্ত মোট আটটি মামলা রয়েছে। আরিফের বিরুদ্ধে চারটি, খোকন মুন্সীর বিরুদ্ধে দুটি, সজীব ব্যাপারীর বিরুদ্ধে একটি, হৃদয়ের বিরুদ্ধে সাতটি এবং জুয়েলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার শামীম পাটালি গত বছরের ১৫ মে মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে আহত করার আলোচিত মামলারও অভিযুক্ত। এ ছাড়া পাটালি পরিবারের আরও দুই সদস্য রানা পাটালি ও রাসেল পাটালি পৃথক হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা
রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাই, বাগেরহাট থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা